একাই ১৭ ভোট পেলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য গতকাল বুধবার ভোট গ্রহণ করা হয়। এতে ১৮ জন ভোটারের মধ্যে ১৭ জনেরই ভোট পেয়ে একজন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত ওই প্রার্থীর নাম ইকবাল হোসেন তারেক। উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল বিকেলে ওই ভোট গ্রহণ করা হয়। এতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৮ জনকে ভোটার করা হয়।এতে মোট চারজন প্রার্থী অংশ নেন। এঁরা হলেন বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক, আনোয়ারুল হক ভূঁইয়া, বায়েজিদ খান ও আবুল কাশেম ভূঁইয়া।