একাডেমিক কাউন্সিলের সভায় হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার হট্টগোলের মধ্য দিয়ে একাডেমিক কাউন্সিলের সভা শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত প্রশাসন ভবনের সভাকক্ষে একাডেমিক কাউন্সিলের সভা হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল বিভিন্ন বিভাগের অর্গানোগ্রাম (জনশক্তি বিন্যাস) করা। তবে অর্গানোগ্রামের মধ্যেই নতুন ১৫টি বিভাগ খোলার প্রস্তাব দিয়ে উপাচার্য সভায় শিক্ষকদের কাছে এ ব্যাপারে মতামত চান। প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠ শিক্ষকের মতামত না পাওয়ায় উপাচার্য নিজ ক্ষমতাবলে বিষয়টি পাস হয়েছে বলে ঘোষণা করে সভাকক্ষÿ থেকে বেরিয়ে যান। এরপর ÿশিক্ষকেরা অপেক্ষা করলেও উপাচার্য আর আসেননি৷ এ সময় উপাচার্যের ওই প্রস্তাবের পক্ষে-বিপক্ষে শিক্ষকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়৷ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।