একাডেমিক ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার দশমাইল উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান এ ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শরিফউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর ছিদ্দিক। অন্যান্যের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেনহাজুর রহমান, সাতমেরা ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রধান বক্তব্য দেন।