প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের নবনির্মিত বহুতল ভবন গতকাল রোববার দুপুরে লালমনিরহাট-৩ আসনের সাংসদ আবু সালেহ সাঈদ দুলাল উদ্বোধন করেছেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। কলেজ ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি বাশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ এ কে এম মাহবুবুল আলম, রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মফিজুল্লাহ সরকার প্রমুখ। লালমনিরহাট প্রতিনিধি|