একাডেমিক ভবনে দুই দফায় তালা, নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে গতকাল সোমবারও দুই দফা তালা লাগিয়ে দেয় প্রগতিশীল ছাত্রজোট। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালা ভেঙে তাদের স্বাভাবিক কার্যক্রম চালায়।
এদিকে বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে আজ মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট, বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ ও রোববার উপাচার্যের কার্যালয় ঘেরাও।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলনরত শিক্ষার্থীরা একাডেমিক ভবনের প্রধান ফটকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে তালা লাগিয়ে দেন। ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই তালা ভেঙে ফেলে ২০১৩-১৪ শিক্ষার্ষের ভর্তি কার্যক্রম শুরু করে। এরপর আন্দোলত শিক্ষার্থীরা আবারও বেলা ১১টার দিকে তালা মেরে দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এবারও তালা ভেঙে ফেলে। এরপর বিকেল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে।