একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে লবণচরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক কাম প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে খুলনা ২ আসনের সাংসদ মিজানুর রহমান এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নগরের লবণচরায় ১ একর ৭০ শতাংশ জমির ওপর ৯ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৫২ হাজার ৫৭৩ বর্গফুট আয়তনে বহুতল একাডেমিক ভবন হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক টি এম জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্প পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনিরুজ্জামান, ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে খুলনার খালিশপুরের জনসভায় তিনটি স্কুল সরকারীকরণের ঘোষণা দিয়েছিলেন, তার একটি লবণচরা মাধ্যমিক বিদ্যালয়।