জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, একাত্তরে জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল না। এ কারণেই আওয়ামী লীগ তাঁদের বিরুদ্ধে কোনো মামলা করতে পারেনি।গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জামায়াতের এক সমাবেশে এ টি এম আজহার এ কথা বলেন। তিনি বলেন, জিনিসপত্রের দাম যেমন লাগামহীনভাবে বাড়ছে, সরকারের মন্ত্রীরাও লাগামহীন কথাবার্তা বলছেন। সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলেও পুলিশ ও বিরোধী দলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছে। পুলিশকে দিয়ে যা খুশি তা করাতে পারছে।বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান বলেন, ৪০ বছর আগের বিচার করবেন, কিন্তু সাক্ষী পাবেন কোথায়? মিথ্যা সাক্ষী দিলে পাওয়া সম্ভব। সেটাই তারা তৈরি করে রেখেছে।সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর সমাবেশে অন্যদের মধ্যে জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল, আবদুল হালিম, মশিউল আলম বক্তব্য দেন।