প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য কোনো দল নয়, ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। গতকাল শুক্রবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে ‘মানবতাবিরোধী অপরাধের বিচার ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, তদন্তকারী সংস্থার তৈরি করা ১২ জনের তালিকা সরকার প্রস্তুত করেনি। এই তালিকায় কোনো ত্রুটি নেই। তিনি আরও বলেন, ‘কোনো দলকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই না।‘জনতার প্রত্যাশা’ নামে একটি সংগঠন আয়োজিত সভায় আওয়ামী লীগের নেতা ইউসুফ হোসেন হুমায়ুন, আহম্মেদ হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল নূরজাহান বেগম, কৃষক লীগের নেতা এম এ করিম প্রমুখ বক্তৃতা করেন।