একাত্তরের নভেম্বরেই পরাজয় মেনে নিতে চেয়েছিল পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নভেম্বর মাসেই হার স্বীকার করে বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে চেয়েছিল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার দেশটির প্রভাবশালী সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময়কার রক্তক্ষয়, দুর্ভোগ সত্ত্বেও চীনের সঙ্গে ওই সময় ঘনিষ্ঠতা বৃদ্ধি কতটা যৌক্তিক ছিল, সে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওই সময় জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে থাকা কিসিঞ্জার বলেন, বাংলাদেশ সংকটের সূত্রপাত ১৯৭১ সালের মার্চ মাসে। আর চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু ১৯৬৯ সালেই। কিসিঞ্জার বলেন, এটা মোটেই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কিংবা বাংলাদেশের মানুষের দুর্ভোগ—এর যেকোনো একটি বেছে নেওয়ার বিষয় ছিল না। যুক্তরাষ্ট্র বারবার বাংলাদেশকে স্বায়ত্তশাসন দেওয়ার ব্যাপারে পাকিস্তানকে চাপ দিচ্ছিল। বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার ব্যাপারে একাত্তরের নভেম্বর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট একমতও হয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ভারত আক্রমণ করে বসল।