পার্বত্য চট্টগ্রাম জেলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ বীর বাহাদুর বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিরা সব সময়ই দেশের ক্ষতি করার চেষ্টা করেছে। সেই পরাজিত শক্তিরা এখন প্রতিশোধ নিতে মরিয়া। আগামী দিনে এ চক্র রাষ্ট্রক্ষমতায় গেলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার সব চেষ্টা করবে। গতকাল শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা শহরের দলীয় কার্যালয় থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর বাড়িতে ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী। এতে অন্যান্যের বক্তব্য দেন সাংসদ একরামুল করিম চৌধুরী, ওয়ালী উল্যা, আ ফ ম বাবুল, মামুনুর রশিদ, ওমর ফারুক, মহিউদ্দিন আহমেঞ্চদ, খিজির হায়াত, মিয়া মো. শাহজাহান, আবুল হাসেম, মো. ইব্রাহিম, আবদুল ওয়াদুদ, সহিদউল্যা খান প্রমুখ। সভার সিদ্ধান্তের বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম প্রথম আলোকে বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলার সব ইউনিয়নের সমেঞ্চলন সম্পন্ন করা এবং ৩১ অক্টোবরের মধ্যে নয়টি উপজেলা ও আটটি পৌরসভার সমেঞ্চলন সম্পন্ন করতে হবে।