একাত্ম উত্তরার শিক্ষার্থীরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বরের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো রাজধানী উত্তরায় হাউস বিল্ডিং এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে আন্দোলন চলছে।কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি নারী, শিশু, তরুণ, বৃদ্ধ—এমনকি পথশিশুদেরও স্লোগান তুলতে দেখা গেছে, ‘রাজাকারের ফাঁসি চাই’, ইত্যাদি।