একাদশ বিসিএস ফোরামের সভাপতি মেজবাহ, সাধারণ সম্পাদক হানিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশ বিসিএস ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ডিসি মেজবাহ উদ্দিন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল হানিফ টাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গত শুক্রবার বিসিএস একাডেমিতে অনুষ্ঠিত ফোরামের এক বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তাঁরা। ফোরামের ট্রেজারার নির্বাচিত হয়েছেন পোস্টাল ক্যাডারের কর্মকর্তা শিরীন রুবী। সহসভাপতি হয়েছেন প্রধানমন্ত্রীর এপিএস মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী, কাস্টমস কর্মকর্তা মো. শওকত হোসেন, ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা সৈয়দ মামুনুল আলম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পিএস শাহরিয়ার। বিজ্ঞপ্তি।