একাদশ শ্রেণিতে ভর্তি কাল থেকে উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির কাজ শেষে আগামীকাল বুধবার থেকে আসন খালি থাকলে পুরোনো নিয়মে (উন্মুক্ত) ভর্তি করতে পারবে কলেজ কর্তৃপক্ষ। বিলম্ব ফি দিয়ে ২০ জুলাই পর্যন্ত এই প্রক্রিয়ায় ভর্তি হওয়া যাবে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেধা তালিকা, প্রথম অপেক্ষমাণ তালিকা, দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা এবং ১০ জুলাই প্রকাশিত অবশিষ্ট অপেক্ষমাণ তালিকা থেকে বিলম্ব ফিসহ ভর্তি (মেধাক্রম অনুসারে) আজ মঙ্গলবার পর্যন্ত চলবে।