একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১২ লাখ ৬৫ হাজার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন গ্রহণ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। শেষ দিন বিকেল পর্যন্ত মোট ১২ লাখ ৬৫ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন জমা দিয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর বিকেল সোয়া চারটার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান।
অনলাইনে ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী এক আবেদনেই ১০টি কলেজের পছন্দক্রম দিতে পেরেছে। পাশাপাশি খুদে বার্তায় আরও ১০টি কলেজে আবেদন করা গেছে। আবেদন যাচাই-বাছাই করে ১৬ জুন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।