একাদশ শ্রেণিতে ভর্তির তালিকা চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে, তার তালিকা চূড়ান্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে কলেজভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ হওয়ার কথা।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ সময় ৩০ জুন। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১ জুলাই।
৬ থেকে ২১ জুন পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করে শিক্ষার্থীরা। এবার ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। এবারই প্রথমবারের মতো কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করার সুযোগ পেয়েছে। এর মধ্যে একটি কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।