একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুকদের ভুল সংশোধনের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে কোনো সমস্যা থাকলে তা সংশোধনের একটি সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ এলাকার নিকটস্থ ইউনিয়ন তথ্যকেন্দ্রসহ সরকারি ডিজিটাল তথ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ভর্তি-ইচ্ছুকদের কারও কোনো সমস্যা থাকলে মূল প্রবেশপথসহ আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে ২২ জুনের মধ্যে নিকটস্থ তথ্যকেন্দ্রে যেতে হবে। সেখানে একটি নির্ধারিত ই-মেইল দেওয়া আছে। সেই ই-মেইলে কাগজগুলো স্ক্যান করে বোর্ডে পাঠাতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যাটি উল্লেখ করে দিতে হবে। সে অনুযায়ী সংশোধন করা হবে।
ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে ২১ জুন। এ পর্যন্ত আবেদন করেছে ১১ লাখ ১৮ হাজার শিক্ষার্থী।