একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা নটর ডেমের ক্ষেত্রে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি শিক্ষাবর্ষে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিবিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা নটর ডেম কলেজের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।