একাদশ শ্রেণীর ভর্তি শুরু হবে ১২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীর ভর্তিপ্রক্রিয়া ১২ মে শুরু হবে। ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, এসএসসির জিপিএর ভিত্তিতে একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এ বছরও কোনো ভর্তি পরীক্ষা হবে না।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।৭ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে।