প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেষ পর্যন্ত সমঝোতায় এলেও দশম সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার সুযোগ নেই। এখন আলোচনা হতে পারে। তবে সেটা হবে একাদশ সংসদ নির্বাচন নিয়ে।
গতকাল মঙ্গলবার বনানীর সেতু ভবনে পদ্মা সেতু প্রকল্পের একটি চুক্তি সই অনুষ্ঠানে ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি বলেন, যেহেতু তফসিল হয়ে গেছে, নির্বাচন-প্রক্রিয়াও অনেক দূর এগিয়ে গেছে, সেহেতু বিদ্যমান আইন ও নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার সুযোগ নেই।
পদ্মা সেতু প্রকল্পের অধীন মাওয়া প্রান্তের সংযোগ সড়ক নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়।