একাধিক ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধিক ডাকাতি মামলার তিন পলাতক আসামিকে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের মো. সোলেমান, পালগিরি গ্রামের এবাদুল হক ও ঘোড়ামারা গ্রামের ফকির আহমঞ্চদ। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ফেনীর আন্তজেলা ডাকাত দলের সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে তাঁরা চট্টগ্রামে আত্মগোপন করেছিলেন। বায়েজিদ থানার পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।