একাধিক প্রতিষ্ঠানে চাকরি, তদন্তে সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাজী ওসমান গণি কলেজের তিন প্রভাষকের বিরুদ্ধে একাধিক প্রতিষ্ঠানে চাকরি এবং সরকারি বেতন-ভাতা নেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এই ঘটনা তদন্ত করেন।প্রভাষক ফিরোজ কবির, সাজেদুল হক ও আবদুল বারীর বিরুদ্ধে এসব অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর আবেদন জানান কলেজের শিক্ষকেরা। জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদনে গৃহীত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে ফিরোজ কবির, আবদুল বারী ও সাজেদুল হক প্রথম আলোকে বলেন, একাধিক প্রতিষ্ঠানে চাকরি করলেও তাঁরা বেতন-ভাতা নিয়েছেন শুধু একটি প্রতিষ্ঠান থেকে। তবে একাধিক প্রতিষ্ঠানে তাঁদের উপস্থিতি ও বেতন-ভাতা তোলার কাগজপত্রে স্বাক্ষর থাকা প্রসঙ্গে তাঁরা কোনো মন্তব্য করেননি।