একাধিক ব্যক্তিকে পুলিশের সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানে প্রকৌশলী গোলাম রহমান হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত বলে পুলিশ সন্দেহ করছে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।গত মঙ্গলবার রাতে ২৫/২ লেক সার্কাস কলাবাগানের বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সড়ক ও জনপথের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় তাঁর স্ত্রী সাবেক মহিলা সাংসদ শাহানা রহমান দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে ছিলেন। গৃহকর্মী নূর ইসলামকে নিয়ে একাই ছিলেন গৃহকর্তা। গোলাম রহমানের স্ত্রী এ ঘটনায় নূর ইসলামসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক দেবরাজ চক্রবর্তী বলেন, ঘটনাস্থলের বিভিন্ন আলামতের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়েছে, খুনের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। তবে এখনো খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।