একিমকে পুনঃ অর্থায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একিম ল্যাবরেটরিজকে পুনঃ অর্থায়ন করেছে ঢাকা ব্যাংক। ব্যাংকটির প্রধান কার্যালয়ে গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ ও একিম ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান, উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক বাকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।