একীভূত হলো ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে একীভূত করে একটি নতুন মন্ত্রণালয় গঠন করেছে সরকার। আজ সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বলা হয়েছে, একীভূত এই দপ্তর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নামে কার্যক্রম চালাবে। এর আওতায় থাকবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নামে দুটি বিভাগ। এর আগে এই দুটি মন্ত্রণালয় আলাদা ছিল।