একুশে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে গত বুধবার থেকে সাত দিনব্যাপী ‘একুশে উৎসব’ শুরু হয়েছে। সরকারি এডওয়ার্ড কলেজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার। সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনার রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস প্রমুখ। উৎসব চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দুই পর্বের অনুষ্ঠানে প্রতিদিন বিকেলে বাংলা ভাষা ও স্বাধীনতা বিষয়ে আলোচনা হবে।