একুশে টিভিকে বিটিআরসির নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভির বিরুদ্ধে বেতার তরঙ্গ (স্পেকট্রাম) পুনর্বরাদ্দের প্রয়োজনীয় বৈধ কাগজ না থাকা অবস্থায় সম্প্রচারের অভিযোগ করে এর কারণ জানতে চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। জবাব দিতে চ্যানেলটিকে সাত দিন সময় দেওয়া হয়েছে।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘কোনো ধরনের অনুমোদন ছাড়া রেডিও ইকুইপমেন্ট এবং বরাদ্দকৃত স্পেকট্রাম স্থগিত অবস্থায় সম্প্রচারে যাওয়ার কারণ জানতে চেয়ে তাদের একটি নোটিশ দেওয়া হয়েছে।’ অনিয়মের দায়ে একুশে টিভির লাইসেন্স বাতিল করা হতে পারে কি না—এ প্রশ্নের জবাবে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘নোটিশের জবাব পেয়ে কমিশন পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’এ বিষয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে কর্তৃপক্ষ বিটিআরসির বক্তব্য সত্য নয় বলে দাবি করেছে। এতে বলা হয়, একুশে টেলিভিশনের রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স আছে। স্পেকট্রাম বরাদ্দও হালনাগাদ। তাঁরা বিটিআরসির চিঠিকে ‘উদ্দেশ্যমূলক এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি হুমকি’ আখ্যায়িত করেছে।