একুশে টিভির চেয়ারম্যানের জামিন মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালাম জামিন পেয়েছেন। গতকাল সোমবার মুম্বাইয়ের আন্ধেরি এলাকার নিম্ন আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এ জন্য ১৫ হাজার টাকার বন্ড দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার তিনি মুুক্তি পেতে পারেন বলে জানা গেছে। জানা যায়, তিন দিনের রিমান্ড শেষে গতকাল আবদুস সালামকে ওই আদালতে হাজির করা হয়।