একুশে টিভির দুই অতিথি ও সঞ্চালককে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টেলিভিশনের টক শো ‘একুশের রাত’-এ আদালত নিয়ে আপত্তিকর মন্তব্যের ব্যাখ্যা জানাতে ওই অনুষ্ঠানের দুই অতিথি ও সঞ্চালককে তলব করেছেন হাইকোর্ট। দুই অতিথি হলেন বাসদের নেতা রাজেকুজ্জামান রতন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান এবং অনুষ্ঠানের সঞ্চালক অঞ্জন রায়। ১৮ আগস্ট আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাঁদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং আদেশ দেন।