একুশে পদক পাওয়ায় সত্যপ্রিয় মহাথেরকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদক পাওয়ায় রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩ এপ্রিল চকরিয়ার জেতবন বৌদ্ধবিহার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে ওই দিন সকালে সংঘদান এবং দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রভাত বড়ুয়ার সভাপতিত্বে ও অমিয় বড়ুয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের শিক্ষক পদ্মলোচন বড়ুয়া, বৌদ্ধ নেতা সোমদত্ত বড়ুয়া ও বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক পটল বড়ুয়া। —চকরিয়া প্রতিনিধি