একুশে পদক পাচ্ছেন ১৫ বিশিষ্ট নাগরিক
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিককে ২০১৪ সালের একুশে পদক প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করেছে। ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাঁদের পদক প্রদান করবেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
যাঁরা পদক পাচ্ছেন: শামসুল হুদা (ভাষা আন্দোলন), মরহুম বদরুল আলম (ভাষা আন্দোলন-মরণোত্তর), সমরজিৎ রায় চৌধুরী (শিল্পকলা), রামকানাই দাশ (শিল্পকলা), মরহুম এস এম সোলায়মান (শিল্পকলা-মরণোত্তর), গোলাম সারওয়ার (সাংবাদিকতা), এনামুল হক (গবেষণা), অনুপম সেন (শিক্ষা), জামিল চৌধুরী (ভাষা ও সাহিত্য), বেলাল চৌধুরী (ভাষা ও সাহিত্য), রশীদ হায়দার (ভাষা ও সাহিত্য), বিপ্রদাশ বড়ুয়া (ভাষা ও সাহিত্য), মরহুম আবদুশ শাকুর (ভাষা ও সাহিত্য-মরণোত্তর), কেরামত মওলা (শিল্পকলা) এবং অধ্যাপক মুজিবুর রহমান (সমাজসেবা)।