একুশে পদক পেলেন ১৩ বিশিষ্ট ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘একুশে পদক ২০১১’ দেওয়া হবে। একুশে পদক প্রদান জাতীয় কমিটির অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বাসসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই ১৩ জন বিশিষ্ট ব্যক্তির হাতে এই পদক তুলে দেবেন। একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে এককালীন এক লাখ টাকা, তিন ভরি ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন: ভাষাসৈনিক শওকত আলী (ভাষা আন্দোলন, মরণোত্তর), মোশারেফ উদ্দিন আহমদ (ভাষা আন্দোলন, মরণোত্তর), ওস্তাদ আখতার সাদমানী (শিল্পকলা, মরণোত্তর), আবদুল হক চৌধুরী (গবেষণা, মরণোত্তর), আমানুল হক (ভাষা আন্দোলন), বাউল করিম শাহ (শিল্পকলা), জ্যোৎস্না বিশ্বাস (শিল্পকলা), নূরজাহান বেগম (সাংবাদিকতা), আলহাজ মো. আবুল হাশেম (সমাজসেবা), মো. হারেস উদ্দিন পলান সরকার (সমাজসেবা), মোহাম্মদ দেলোয়ার হোসেন (সমাজসেবা), শহীদ কাদরী (ভাষা ও সাহিত্য) এবং আবদুল হক (ভাষা ও সাহিত্য)।উল্লেখ্য, একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকার প্রতিবছর এই পদক দিয়ে থাকে।