একুশে পদক পেলেন ১৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
একুশে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

এ বছর একুশে পদক পেলেন ১৬ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণ করেন। তিনি মাতৃভাষা ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন।

ভাষা আন্দোলনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিচারপতি কাজী এবাদুল হক, সাঈদ হায়দার, সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর) ও জসিম উদ্দিন; শিল্পকলায় অভিনেত্রী জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সংগীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সংগীতে শিল্পী শাহীন সামাদ, নৃত্যে আমানুল হক এবং চিত্রকলায় কাজী আনোয়ার হোসেনকে (মরণোত্তর) বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকে সম্মানিত করা হয়েছে।

শিল্পকলায় অভিনেত্রী জাহানারা আহমেদকে পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
শিল্পকলায় অভিনেত্রী জাহানারা আহমেদকে পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

মুক্তিযুদ্ধে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মফিদুল হক। আর সাংবাদিকতায় ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে একুশে পদক দেওয়া হয়েছে।

গবেষণায় অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ ও মংছেন চীং মংছিনকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। এ ছাড়া ভাষা এবং সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জ্যোতি প্রকাশ দত্ত, অধ্যাপক হায়াৎ মামুদ এবং হাবিবুল্লাহ সিরাজীকে একুশে পদক দেওয়া হয়েছে।

পদকপ্রাপ্ত ব্যক্তিরা স্বর্ণের তৈরি ৩৫ গ্রাম ওজনের পদক, দুই লাখ টাকা, সম্মাননাপত্র এবং একটি রেপ্লিকা পেয়েছেন।

একুশে পদকপ্রাপ্ত ​১৬জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী ও অন্যরা। ছবি: ফোকাস বাংলা
একুশে পদকপ্রাপ্ত ​১৬জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী ও অন্যরা। ছবি: ফোকাস বাংলা