একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মজিবরকে অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে পদকপ্রাপ্ত জয়পুরহাটের কৃতী সন্তান অধ্যাপক মজিবর রহমান দেবদাসকে অভিনন্দন জানিয়েছে প্রশাসন। গতকাল শনিবার তাঁর গ্রামের বাড়িতে গিয়ে তাঁকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান জেলা প্রশাসক আবদুর রহিম ও পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক।
জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের পক্ষ থেকেও তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।