একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান
‘একুশে পদক’ দেওয়ার লক্ষ্যে সরকার একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালা অনুযায়ী ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয় ও চারুকলাসহ সব ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকারকর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেওয়া হবে।এ লক্ষ্যে সব মন্ত্রণালয়/বিভাগ, সব জেলা প্রশাসন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থা এবং সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে মনোনয়ন/প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে মনোনয়ন পাঠাতে বলা হয়েছে।এ-সংক্রান্ত তথ্য, একুশে পদকের নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট যথাক্রমে www.moca.gov.bd এবং www.moi.gov.bd-এ পাওয়া যাবে। তথ্য বিবরণী।