একুশে ফেব্রুয়ারি সাড়ম্বরে উদ্যাপনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ম্বরে উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে একুশে ফেব্রুয়ারি দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ঢাকা সিটি করপোরেশন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান বাংলা বর্ণমালায় তৈরি ফেস্টুন দিয়ে সাজাবে। আগের দিন রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজিমপুর কবরস্থান পর্যন্ত সড়কে বাতির ব্যবস্থা করা হবে। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং বিদেশি দূতাবাসের প্রতিনিধিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। আজিমপুর কবরস্থান, দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে।গতকাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপনে আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।