একুশের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ১৮ দিনব্যাপী একুশের পোশাক প্রদর্শনী শুরু হয়েছে। দেশীয় ব্র্যান্ড অঞ্জন’স, ক্রে ক্রাফট ও সাদাকালোর যৌথ উদ্যোগে গতকাল সকাল ১০টায় নগরের নজরুল অ্যাভিনিউর আলবীর টাওয়ারে এ প্রদর্শনী শুরু হয়। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত পর্যন্ত প্রদর্শনী চলবে। এতে তিন ব্র্যান্ডের তৈরি পায়জামা, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শাড়িসহ নানা পোশাক স্থান পাবে। আয়োজকেরা জানিয়েছেন, কুমিল্লা প্রাচীনকাল থেকেই অগ্রসরমাণ। এ জনপদের মানুষকে ফ্যাশনে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্যই এ আয়োজন।