একের ভেতর তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মমতাজ উদ্দিন একাই তিনটি পদের দায়িত্বে রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আবাসিক চিকিৎসা কর্মকর্তা সোহেল মাহমুদ নবী গত ১০ অক্টোবর পদোন্নতি নিয়ে চলে যান। গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার মো. আসাদুজ্জামান পদোন্নতি নিয়ে চলে যান। এরপর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মমতাজ উদ্দিন একাই তিনটি পদে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, একাই তিনটি পদে দায়িত্ব পালন করতে তাঁর ভীষণ সমস্যা হচ্ছে।