এক্স-রে করার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপারেটর না থাকায় দুই বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র। এতে কম খরচে এক্স-রে করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২১ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ হাসপাতালে একটি এক্স-রে যন্ত্র বরাদ্দ দেওয়া হয়। কিন্তু রেডিওগ্রাফার পদে লোক না থাকায় এটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু ইউসুফ কাজী বলেন, যন্ত্রটি চালাতে রেডিওগ্রাফার পদে লোক দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।