এক্স-রে মেশিন নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি ১৫ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে হাসপাতালে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি তাদের কয়েক গুণ বেশি টাকা দিয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টারের গিয়ে এক্স-রে করাতে হচ্ছে। জানা গেছে, ২০০৯ সালের মে মাসে এক্স-রে মেশিনটি বরাদ্দ দেয় স্বাস্থ্য বিভাগ। ২০১২ সালে তা চালু করা হয়। চালুর দুই মাস পর মেশিনটি প্রথম বিকল হলে তা মেরামত করা হয়। গত বছরের জুন মাসের প্রথম দিকে মেশিনটি আবার বিকল হয়ে যায়।