এক্স-রে মেশিন সাত মাস ধরে বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি সাত মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে সেবাবঞ্চিত হচ্ছেন রোগীরা।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০১২ সালের অক্টোবর থেকে বিকল হয়ে রয়েছে এক্স-রে মেশিনটি। এ অবস্থায় এক্স-রে করায় রোগীদের বিভিন্ন বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে যেতে হচ্ছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।এ ব্যাপারে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘বিষয়টি আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও সমস্যার সমাধান হচ্ছে না।’