এক্স-রে যন্ত্র নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি ১৬ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে রোগীদের অতিরিক্ত টাকা খরচ করে বাইরে গিয়ে এক্স-রে করাতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৪ সালের জুলাই থেকে এক্স-রে যন্ত্রটি বিকল হয়ে পড়ে আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার মো. আসাদুজ্জামান বলেন, কেন্দ্রীয় ঔষধাগার থেকে যন্ত্রটি সরবরাহ করা হলেও তা নষ্ট হয়ে বাক্সবন্দী অবস্থায় পড়ে থাকায় রোগীদের কাজে লাগছে না। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি|