এক্স-রে যন্ত্র নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি দুই বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে তাঁদের অন্যত্র এক্স-রে করাতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০১১ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এক্স-রে যন্ত্রটি সরবরাহ করে। কিন্তু যন্ত্রটি চালানোর জন্য লোকবল দেওয়া হয়নি। দীর্ঘ সময় পড়ে থাকায় দুই বছর আগে যন্ত্রটি অচল হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিলুফার পারভীন বলেন, ‘একজন এক্স-রে টেকনোলজিস্ট দেওয়ার জন্য এবং এক্স-রে যন্ত্রটি মেরামতের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতি মাসে আবেদন এবং তালিকা পাঠালেও সাড়া পাচ্ছি না।’ সিভিল সার্জন মুজিব রহমান বলেন, শিগগির সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।