এক্স-রে যন্ত্র নষ্ট আড়াই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি অন্তত আড়াই বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এটি বিকল থাকায় রোগীদের চট্টগ্রাম জেলা সদর কিংবা বাইরের বেসরকারি ল্যাবে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে হয়। এ কারণে দরিদ্র রোগীদের সমস্যা হচ্ছে বেশি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৭ জুলাই এখানে এক্স-রে যন্ত্রটি সরবরাহ করা হয়। যন্ত্রাংশের অপ্রতুলতার কারণে এটি ইনস্টল (স্থাপন) করতেই সময় লাগে তিন বছরের বেশি। ২০০৮ সালের ৮ আগস্ট এটি সচলের পর আনুষ্ঠানিক কাজ শুরু করে। ২০০৯ সালের প্রথম দিকে এটি বিকল হয়ে যায়। ওই সময় পুনরায় এটি মেরামতের পর আবার চালু করা হয়। কিন্তু গত ২০১০ সালের ২৮ আগস্ট থেকে অদ্যাবধি বিকল রয়েছে।এক্স-রে করাতে আসা রোসাংগিরী গ্রামের দিনমজুর আবদুল গণি বলেন, স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি খারাপ থাকায় বাইরের বেসরকারি প্রতিষ্ঠান ল্যাব থেকে ৩৫০ টাকা দিয়ে করাতে হয়েছে।স্থানীয় এক ব্যবসায়ী মো. আবদুল্লাহ বলেন, এক্স-রে যন্ত্রটি স্থাপনের কিছুদিন পরই নষ্ট হয়ে যাওয়ায় এলাকার কেউ এটির সেবা পায় না। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে আরও জানা গেছে, এক্স-রে যন্ত্রটি মেরামত করার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুফল পাচ্ছে না।স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যনে্ত্রর পরিচালক মুহাম্মদ আরিফ বলেন, যন্ত্রটি সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রান্সমেট লিমিটেড কতর্ৃপক্ষ মেরামত করার লক্ষ্যে দুই মাস আগে বিভিন্ন ত্রুটির প্রতিবেদন তৈরি করে সিএমএইচডির (সেন্ট্রাল মেডিসিন হেলথ, ঢাকা) কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ দত্ত প্রথম আলোকে জানান, এক্স-রে যন্ত্রটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কয়েকবার লেখা হয়েছে। কিন্তু মেরামতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কার্যাদেশ না পাওয়ায় সেটি এখনো মেরামত করা যাচ্ছে না।