এক্স-রে যন্ত্র পড়ে আছে আট মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট মাস আগে নতুন একটি এক্স-রে যন্ত্র দেওয়া হয়। কিন্তু এটি চালানোর জন্য টেকনিশিয়ান নিয়োগ না দেওয়ায় যন্ত্রটি কোনো কাজে আসছে না।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে এখানে চিকিৎসা নিতে আসা ২০ জন রোগীর এক্স-রে করার প্রয়োজন হয়। তাদের চাহিদা কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গত এপ্রিলে হাসপাতালে একটি এক্স-রে যন্ত্র বরাদ্দ করে। কিন্তু টেকনিশিয়ার নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে রোগীদের বাইরের কোনো ক্লিনিক বা রোগ নির্ণয়কেন্দ্র থেকে এক্স-রের কাজ করাতে হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুনীল চক্রবর্তী জানান, বিষয়টি ফরিদপুরের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানালেও কোনো সমাধান হয়নি।সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার জানান, স্বাস্থ্য বিভাগে টেকনিশিয়ান পদে লোকবলের ঘাটতি রয়েছে। এ কারণে এক্স-রে যন্ত্রটি চালানোর জন্য টেকনিশিয়ান নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।