প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি চার বছরের বেশি সময় ধরে বিকল। ২০১২ সালের ১৪ জুলাই থেকে এক্স-রে যন্ত্রটি বিকল হয়ে যায়। যন্ত্রটি মেরামতের জন্য টেকনিশিয়ান দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তবে এতেও মেরামত হয়নি যন্ত্রটি। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে বেশি টাকায় এক্স-রে করাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকারিভাবে এক্স-রে করাতে খরচ পড়ে ৫০ থেকে ৭০ টাকা। আর ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে করাতে রোগীদের দিতে হয় ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল কবীর বলেন, শিগগিরই এটি মেরামত করা হবে।