চট্টগ্রামের বহদ্দারহাট এম এ মান্নান উড়ালসড়কের এক্সপানশন জয়েন্ট স্থাপনের কাজ শুক্রবার শুরু হয়েছে। বর্তমানে এ উড়ালসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ দশমিক ৩৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়ালসড়কে ২৬টি এক্সপানশন জয়েন্ট স্থাপন করা হবে। গতকাল শনিবার পর্যন্ত ছয়টি এক্সপানশন জয়েন্ট স্থাপন করা হয়েছে।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অর্থায়নে এই উড়ালসড়ক নির্মিত হচ্ছে।
এ উড়ালসড়কের প্রকল্প কর্মকর্তা মেজর হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, টানা কাজ করতে পারলে দুই দিনের মধ্যেই এক্সপানশন জয়েন্ট লাগানোর কাজ শেষ হবে। কিন্তু বৃষ্টিতে নির্মাণকাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে উড়ালসড়ক যান
চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।’
প্রসঙ্গত গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল আলোচিত এই উড়ালসড়কের উদ্বোধন করেন।