এক্সপ্রেস মানিতে যোগ দিলেন অশ্বিন জেডাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সপ্রেস মানির গ্লোবাল মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন অশ্বিন জেডাম। ব্যাংকিং, আর্থিক সেবা ও বিজ্ঞাপনশিল্পে ১৬ বছর কাজ করার অভিজ্ঞতা নিয়ে অশ্বিন এ প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। এখন থেকে তিনি বিশ্বজুড়ে এক্সপ্রেস মানির সামগ্রিক ব্র্যান্ড, মার্কেটিং ও যোগাযোগ উন্নয়নে কাজ করবেন।
অশ্বিন আইসিআইসিআই ব্যাংকে করপোরেট ব্র্যান্ড ফাংশনের মার্কেটিং ও ব্র্যান্ড স্ট্র্যাটেজি বিভাগে সাত বছর কাজ করেন। অশ্বিন ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে বিপণন ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।