এক্সপ্রেস মানির সিওও হলেন সুদেশ গিরিয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি ট্রান্সফার প্রতিষ্ঠান এক্সপ্রেস মানির চিফ অপারেটিং অফিসারের (সিওও) দায়িত্ব পেয়েছেন সুদেশ গিরিয়ান। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড হিসেবে দায়িত্ব পালন করেন। এক্সপ্রেস মানিতে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করার সুবাদে প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী কৌশল প্রণয়ন, কার্যক্রম পরিচালনা ও লাভ-লোকসানের দেখভাল করতেন সুদেশ গিরিয়ান। এক্সপ্রেস মানি একটি আন্তর্জাতিক অর্থ স্থানান্তর প্রতিষ্ঠান। বিশ্বের পাঁচ মহাদেশের ১৫০ দেশে ১ লাখ ৭০ হাজার এজেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।