এক্সিম ব্যাংক-অন্যদিন হুইমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার
কথাসাহিত্যে ‘সামগ্রিক অবদানের’ জন্য হাসান আজিজুল হক এবং নবীন সাহিত্য শ্রেণিতে স্বকৃত নোমান পেলেন এবারের এক্সিম ব্যাংক-অন্যদিন হুনমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সাহিত্যিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
হাসান আজিজুল হকের ‘হুরমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’-এর অর্থমূল্য ৫ লাখ টাকা। অন্যদিকে কালকেউটের সুখ উপন্যাসের জন্য নবীন সাহিত্য শ্রেণির পুরস্কারটির অর্থমূল্য ১ লাখ টাকা। এ ছাড়া তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট, উত্তরীয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে আরও ছিলেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে শংসাবচন পাঠ করেন আবুল হাসনাত ও সৈয়দ মনজুরুল ইসলাম। শেষে শিল্পী সেলিম চৌধুরী হুলমায়ূন আহমেদের লেখা গানগুলো পরিবেশন করেন।