এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক্সিম ব্যাংক-অন্যদিন হ‌ুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০১৬’ পেয়েছেন হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম এ পুরস্কারের ঘোষণা দেন। তিনি জানান, কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের স্মৃতিকে ধরে রেখে দেশের কথাসাহিত্যিকের সম্মাননা প্রদান ও নতুন কথাসাহিত্যিকদের স্বীকৃতি প্রদান করাই এ পুরস্কারের লক্ষ্য।

সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে আর নবীন সাহিত্য শ্রেণিতে স্বকৃত রহমানকে এ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। পুরস্কার হিসেবে তাঁরা পাবেন যথাক্রমে পাঁচ লাখ টাকা ও এক লাখ টাকা। ১২ নভেম্বর বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।